২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে মাগুরায় মোটরসাইকেল টহল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ৩:৫৬ অপরাহ্ন

মহসিন মোল্যা, মাগুরা।।

২১ আগষ্ট গ্রেনেড হামলায় রায়কে কেন্দ্র করে সকল প্রকার বিশৃঙ্খলা প্রতিরোধে মাগুরা জেলা যুবলীগ আজ ১০ আগষ্ট বুধবার সকাল থেকে মাগুরা শহরে মোটরসাইকেল টহল ও অবস্হান কর্মসূচী পালন করেছে।সকালে মোটরসাইকেল টহলটি মাগুরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মাগুরা সহকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে অবস্হান কর্মসূচীতে মিলিত হয়।

এই সময় বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান,মাগুরা জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক ও বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের বিশেষ উপদেষ্টা জনাব আলী আহম্মদ আহাদ,মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব খাঁন আশরাফ সহ যুবলীগের বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

মাগুরা যুবলীগের সাথে একাত্বতা ঘোষনা করে যুবলীগের অবস্হান কর্মসূচীতে অংশ গ্রহন করেন মাগুরা জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান জনাব পঙ্কজ কুমার কুন্ডু,মাগুরা জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জনাব আবু নাসের বাবলু,মাগুরা জেলা বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন সাধারন সম্পাদক জনাব জাকির হোসেন রাজু।

মাগুরা জেলা যুবলীগ আহ্বায়ক জনাব ফজলুর রহমান বলেন,২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের সকল বিশৃঙ্খলা রুখে দিতে আমরা মাগুরা জেলা যুবলীগ মোটরসাইকেল টহল এবং অবস্হান কর্মসূচি পালন করছি।আমরা মাগুরা জেলা যুবলীগের পক্ষ থেকে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ