২০ লাখ টাকা ফেলে পালিয়ে গেল চোরকারবারীরা!

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৪ নভেম্বর, ২০১৮, ১০:১৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

হুন্ডির ২০ লাখ টাকা ফেলে পালিয়ে গেছে ৩ জন চোরাকারবারী। বাগে পেয়েও তাদের আটকাতে পারেনি ৫৮ বিজিবির সদস্যরা। ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ নভেম্বর) সীমান্তের নতুনপাড়া নামক স্থানে।

৫৮ বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বুধবার সকালে নতুনপাড়া বিওপির জেসিও নায়েক সুবেদার বন্দে আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নুতনপাড়া মাঠের বাঁশ বাগানে অবস্থান গ্রহন করেন।

এ সময় বিজিবি সদস্যরা দেখতে পান ৩ জন চোরাকারবারী গামছার পুটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে। চোরকারবারীরা টহলদলের কাছে পৌছে গেলে বিজিবি তাদের উপর আক্রমন চালায়। এ সময় দুইটি পুটলা ফেলে চোরকারবারীরা পালিয়ে যায় বলে ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক নজরুল ইসলাম খান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ সময় পুটলায় বাধা এক হাজার ৬০০টি এক হাজার টাকার নোট ও ৮০০টি ৫০০ টাকার নোট জব্দ করা হয়। দুই পুটলায় সর্বমোট ২০ লাখ টাকা পাওয়া যায়। তিন হুন্ডি চোরাকারবারী ফের ভারতে নাকি জীবননগরের কোন গ্রামে পালিয়ে গেল তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

এ ব্যাপারে জীবননগর থানায় অজ্ঞাত ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ