১-১২ তমদের জন্যে বয়সের বাধা আর থাকছে না

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮, ২:৪২ অপরাহ্ন

 

খুব দ্রুতই নিবন্ধিত শিক্ষকদের সুখবর আসতে যাচ্ছে। জানা গেছে খুব দ্রুত নিয়োগ শুরু হবে । যেহেতু হাইকোর্টের বেধে দেওয়া সময় প্রায় শেষের পথে। এখন দেখার বিষয় এনটিআরসিএ কী করে। এনটিআরসিএ হাইকোর্টের আদেশ অমান্য করলেই রিটকারীদের জন্যে পজেটিভ হবে। দ্রুত রায় কার্যকর না করলে আমরাও এনটিআরসিএর বিরুদ্ধে আইনের আশ্রয় নেবো।

মন্ত্রণালয় এর এক সিনিয়র কর্মকর্তা বয়সের ব্যপারটা ক্লিয়ার করলেন। এন্ট্রি লেভেল থেকে বয়স কার্যকর হবে। অর্থাৎ নতুন যদি কোন পরীক্ষা হয় তখন থেকে বয়স ৩৫ বেধে দেওয়া হবে। ১-১২ তমদের জন্যে বয়সের বাধা আর থাকছে না।

মেধা তালিকা করেই সবার নিয়োগ হবে । আমার মতে রিটকারী/নন রিটকারী সকল নিবন্ধন ধারীর সংখ্যা ৫০ হাজারের উপরে হবে না। এখানে আপনাদের ভিন্ন মতামত থাকতে পারে। তবে রিটকারীদের ৫০/৫০ সম্ভবনা আছে কারণ মন্ত্রনালয় রায় বাস্তবায়নের জন্য এন্টিআরসিকে নির্দেশ দিয়েছে। আমরা চেষ্টা করছি সঠিক শূন্য পোস্ট যাতে বের হয় এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলছি।

আশা করি আমাদের নিয়োগ শেষ না করা পর্যন্ত কোন নতুন পরীক্ষা এনটিআরসিএ নিতে পারবে না। তারপরও যদি আমাদের নিয়োগ সম্পন্ন না করে আবার নতুন পরীক্ষা নিতে চেষ্টা করে তাহলে বন্ধ করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। শুধু এনটিআরসিএ কে মেরিট লিস্ট করার সুযোগ টা দেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা ঐক্য পরিষদ বসে নেই।

আর কিছুটা দিন ধৈর্য্য ধরেন । এই নিয়োগের প্রসেসিং করতে কিছু দিন দেরি হতে পারে। এই জন্যে আমাদের মনোবল ঠিক রাখতে হবে।

তবে অনেকেই ৩৫+ ভাই বোনদের ভুল বুঝিয়ে নতুন করে টাকা নিয়ে নতুন ধান্দা করার চেষ্টা করছে। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে ।

লেখক: সহ-প্রচার সম্পাদক
বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ