১ আগস্ট গার্মেন্টস খুলছে: ঢাকা মুখো মানুষের ঢল

মাদারীপুর প্রতিনিধি
শনিবার, ৩১ জুলাই, ২০২১, ১২:৪৭ অপরাহ্ন

গার্মেন্টস ও কলকারাখানা খুলে দেওয়ার সেরকারি ঘোষণার পর কঠোর লকডাউনের মধ্যেই মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাট দিয়ে ঢাকামুখো যাত্রীদের চাপ বেড়েছে।

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, রোববার থেকে গার্মেন্টস ও কলকারাখানা খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ফলে শনিবার সকাল থেকে হাজার হাজার যাত্রী ফেরিতে করে ঢাকা ফিরছেন।

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে এতদিন শিল্প কারখানা বন্ধ রাখার বিষয়ে সরকার অনড় থাকলেও শিল্পমালিকদের বারবার অনুরোধে সে সিন্ধান্তে পরিবর্তন আসে।

শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী কারখানাকে রোববার সকাল ৬টা থেকে বিধিনিষেধের আওতাবর্হিভূত রাখার সিদ্ধান্ত জানায়।

এদিকে লকডাউনের কারণে গণপরিনহন বন্ধ থাকায় তিন চাকার বিভিন্ন পরিবহন ও মোটর সাইকেলে করে অনেক যাত্রীদের বাংলাবাজার ঘাটে আসতে দেখা গেছে। পরে সেখান থেকে ফেরিতে করে গন্তব্যের রওনা হচ্ছেন তারা।

লকডাউনে লঞ্চ ও স্পিট বোট বন্ধ থাকায় চাপ পড়েছে ফেরি ঘাটে। ফলে যাত্রীরা গাদাগাদি করেই ফেরিতে করে পদ্মা পার হচ্ছেন। অধিকাংশ যাত্রী স্বাস্থ্যবিধির মানছেন না; মুখে মাস্ক দেখা যায়নি অনেকের।

বরিশাল থেকে আসা যাত্রী শাহাদাত হোসেন বলেন, “রোববার গার্মেন্ট খুলবে। ফ্যাক্টরিতে যেতেই হবে। তাই অনেক কষ্ট করে এসেছি। সরকার যদি গণপরিবহন ও লঞ্চ খুলে দিত তাহলে এতো ভোগান্তি হতো না। ”

ইতি নামে এক গার্মেন্টস কর্মী বলেন, “আমরা গরীব মানুষ। পেটে দায়ে যেতে হচ্ছে কিন্ত সরকার আমাদের জন্য কিছু করছে না। একদিকে লকডাউন, আবার ফ্যাক্টরিও খোলা। আমরা কি করব। আমরা পড়েছি ভোগান্তিতে। এক টাকার ভাড়া দশ টাকা দিতে হচ্ছে।”

এখন বাংলাবাজার ঘাটে ১০টি ফেরি চলাচল  বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তা সালাহউদ্দিন জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ