”১৯৯১ থেকে এ পর্যন্ত আমি জনগনের উন্নয়নে কোন ফাঁকি দেইনাই”

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৪ নভেম্বর, ২০১৮, ৯:২৪ অপরাহ্ন

নাজমুল হুদা, মোংলা (বাগেরহাট)।।

মোংলা উপজেলা ও মোংলা পৌর আওয়ামীলীগের উদ্যোগে মোংলা শ্রমিক সংঘের মাঠে রবিবার এক কর্মী সমাবেশের আয়োজন করা হয় ।

মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখান স্থানীয় সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু হাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই,আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, শেখ আ. রহমান, মাহমুদ হাছান মনি, যুবলীগ নেতা ইস্রারাফিল হাওলাদার, ইকবাল হোসেন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র ও সাবেক সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন জনগণ না চাইলে মোংলা-রামপালের নেতৃত্বে ছেড়ে দিব। এ এলাকার জনপ্রতিনিধি থাকা অবস্থায় একটা টাকাও খেয়ে থাকলে আল্লাহ যেন আমাকে ক্ষমা না করেন। ২৪ বছর ধরে আমি ও আমার স্ত্রী হাবিবুন নাহার এ এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। তাই আগামী নির্বাচনে আমার স্ত্রী হাবিবুন নাহার আবার মনোনয়ন চাইবেন। আমরা যদি এ এলাকার উন্নয়ন না করে থাকি, তা হলে মনোনয়ন চাইবো না।’ রবিবার (৪ নভেম্বর) দুপুরে একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মোংলা পৌর ও থানা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তালুক আব্দুল খালেক এসব কথা বলেন।

কেসিসি’র মেয়র আব্দুল খালেক আরও বলেন,‘সংসদ সদস্য থাকাকালে ১৯৯১ সাল থেকে এ পর্যন্ত আমি জনগণের কাজে কোনও ফাঁকি দেইনি, তাদের কোনও ক্ষতিও করিনি। কাজেই জনগণ আমাদের সঙ্গেই আছে। ’ এসময় তালুকদার খালেক দলের স্থানীয় এক নেতার কঠোর সমালোচনা করে বলেন, ‘তার জন্য দলের অনেক ক্ষতি হয়েছে। ওই নেতা একসময় ঘের লুট করে মানুষের ওপর অত্যাচার করেছেন, তাই দলে এখন তার ভালও অবস্থান নাই। ওই নেতা এখনো আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছেন।’ এর ফল ভালো হবে না বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ