১৬ বছরে ১৭টা ভাড়া বাড়ি বদল!

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৪ জুন, ২০১৯, ১০:৪০ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক।।

এরই মধ্যে বলিউডে পা রেখে দুটি ছবি দিয়ে আলোচনা সৃষ্টি ও নিজের যোগ্যতার প্রমাণ তিনি রেখেছেন। বড় ভাই বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা; মা-ও একজন জনপ্রিয় অভিনেত্রী। বলছি, ইশান খাত্তারের কথা। তার হাফ-ব্রাদার শহিদ কাপুর, মা নিলিমা আজিম। তবে ইশানের বর্তমান অবস্থানে আসা মোটেও সহজ ছিল না; তারও জীবন যুদ্ধে শামিল হতে হয়েছে।

সম্প্রতি আইভিএম পডকাস্টে অতিথি হয়ে গিয়ে সাইরাসের সঙ্গে কথা বলতে বলতেই নিজের ছোটবেলার সংগ্রামী জীবনের কথা জানান এই অভিনেতা। ইশান বলেন, আমাদের অনেক বার বাড়ি বদল করতে হত। আমি মোট ১৭টা বাড়িতে থেকেছি। আমার ১৬ বছর বয়সের মধ্যে আমরা ১৭টি বাড়িতে থেকেছি। এবারের এই বাড়িটায় আমরা গত তিন বছর ধরে আছি। আমরা ভাড়া বাড়িতে থেকেছি। সেই সময় টেলিভিশনে মা অনেক কাজ করত, নানা ধরণের। মা সিঙ্গেল মাদার ছিল। আমাদের জন্য রোজগার করতে হত।’

উল্লেখ্য, ইশানের মা নীলিমা আজিম ছিলেন সিঙ্গেল মাদার। সেক্ষেত্রে কী ধরণের প্রতিকূলতার মুখে তাদের পড়তে হত তাই জানিয়েছেন ইশান। সে শহিদ কাপুরের সৎ ভাই। বলিউডে শশাঙ্ক খৈতানে ছবি ধড়ক-এ জাহ্নবী কাপুরের সঙ্গে অভিনয় করেছেন। এর আগে প্রখ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’-এ অভিষেক করেছেন তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ