শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।।
ঝিনাইদহের মহেশপুরে সাবেক সংসদ সদস্য পারভীন তালুকদার মায়ার নিজ কার্যালয়ে রক্তাক্ত ১৫ ই আগষ্ট উপলক্ষে সারা মাসের বিভিন্ন কর্মসূচী নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ০১ আগস্ট ২০১৮ রোজ বুধবার মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর কোটচাঁদপুরের প্রাণপ্রিয় নেত্রী পারভীন তালুকদার মায়া। সভাপতিত্ব করেন জনাব ময়জদ্দিন হামিদ, সাধারন সম্পাদক মহেশপুর উপজেলা আওয়ামীলীগ, আরও উপস্থিত ছিলেন অমল কুমার কুন্ডু, সভাপতি মহেশপুর পৌর আওয়ামীলীগ, হাসেম আলী পাঠান, সাংগঠনিক সম্পাদক মহেশপুর পৌর আওয়ামীলীগ, জনাব শরিফুল ইসলাম যুগ্ন-সাধারন সম্পাদক ঝিনাইদহ জেলা কৃষকলীগ সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।