লাইব্রেরীর নাম ‘বিদ্যা কানন গণগ্রন্থাগার’। যাত্রা শুরু ২০০৭ সালে শিক্ষার আলো ছড়াচ্ছে বিগত ১৪ বছর।পাকা দুই কক্ষ বিশিষ্ট লাইব্রেরিতে ৬০-৭০ জন শিক্ষার্থী একসঙ্গে বসে পড়তে পারে। প্রতিদিন শত শত শিক্ষার্থী পাঠ্যবইসহ সহায়ক বিভিন্ন ধরনের বই পড়তে এখানে ছুটে আসে। সকাল থেকে রাত অবধী পাঠকের পদচারণায় মুখরিত থাকে লাইব্রেরি চত্বর।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে স্থাপিত হয়েছে লাইব্রেরি। এখানের কম মেধার শিক্ষার্থীদের রুটিন করে গণিত ও ইংরেজি পড়ানো হয়। লাইব্রেরি থেকে বিভিন্ন পরিক্ষার ফলাফল ও অনলাইন ভিত্তিক যে কোনো বিষয়ে সহযোগিতা করা হয় শিক্ষার্থীদের।লাইব্রেরির সাধারণ সম্পাদক জিএম রাকিবুল ইসলাম, ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অধ্যয়ন শেষ করে বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অধ্যাপনা করছেন। তিনি বলেন, প্রথম দিকে গ্রামের মোড়ে ছোট্ট একটি ঝুপড়ি ঘরে বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা বই নিয়ে লাইব্রেরির যাত্রা শুরু। সেখান থেকে বর্তমানে লাইব্রেরির নিজস্ব জমিতে পাকা ভবনের কাজ শুরু হয়েছে। ২০১৪ সালে দুটি রুমের কাজ শেষ করে সেখানে লাইব্রেরির কাজ চলছে। বর্তমানে আমাদের স্বপ্নের লাইব্রেরিতে প্রায় দুই হাজার বই রয়েছে।
তিনি জানান,আরও কিছু জমি ও দানশীলদের আর্থিক সহযোগিতা পেলে শিক্ষার্থীদের জন্য বই এর সংখ্যা বাড়ানোসহ একটি ডিজিটাল সেন্টার গড়ে তোলা হবে। যেখান থেকে এলাকার শিক্ষার্থীদের বিনামূল্যে প্রয়োজনীয় সেবা দেয়া সম্ভব হবে।লাইব্রেরির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট আমিন উদ্দীন মিন্টু বলেন, প্রতিদিন এলাকার শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের শিক্ষানুরাগীরা এখানে বই পড়তে আসে। এখানে স্থানীয় শিক্ষার্থীদের পালা করে গণিত ও ইংরেজি পড়ানো হয়।
তিনি জানান, বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। বেকারদের দক্ষ করে গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।এসএসসি পরিক্ষার্থী হাবিবুর রহমান জিহাদ জানায়, এখানে ক্লাসের পাঠ্যবইসহ মুক্তিযুদ্ধ-বিষয়ক বই, উপন্যাস, ধর্মীয় বই এবং দেনিক পত্রিকা পাওয়া যায়। এ কারনে প্রতিদিন বিকালে লাইব্রেরিতে আসি।পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিদ বিশ^াস জানায়, আমরা বিকালে এবং সন্ধ্যায় লাইব্রেরিতে পড়তে আসি। কঠিন বিষয়গুলো এখানকার শিক্ষকরা সহজে করে বুঝিয়ে দেন।
বেলেমাঠ গ্রামের সাবিনা জানান, বিদ্যা কানন গণগ্রন্থাগারটি এলাকায় শিক্ষা বিস্তারে দারুণ ভূমিকা রাখছে। লাইব্রেরিটি গড়ার মূল উদ্যোক্তারা জানান ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়ার সময় কয়েকজন বন্ধুর নিয়মিত আড্ডায় একসময় সিদ্ধান্ত হয়,এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কিছু করা দরকার। প্রথমে শিক্ষার্থীদের বাংলা-ইংরেজী অভিধান দেয়া শুরু হয়। পরবর্তিতে এই মহতী উদ্যোগে এলাকার মানুষদের সম্পৃক্ত করা।ঝিনাইদহ জেলা লাইব্রেরী এসোসিয়েশনের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন,জেলার সকল লাইব্রেরী গুলোকে সবকারী গণগ্রন্থাগারের রেজিস্ট্রেশনের আওতায় এনে সুযোগ সুবিধা বৃদ্ধির চেষ্টা চলছে।
মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার শাশ^তী শীল জানান, লাইব্রেরিটি শিক্ষা বিস্তারে অবদান রাখছে জেনেছি, কিন্তু এখনো যাওয়া হয়নি।ঝিনাইদহ জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান জানান,সাহিত্য সংস্কৃতি চর্চা মানুষের একবারে সৃষ্টি থেকে হয়ে আসছে। আর এই চর্চায় সবথেকে ভূমিকা রাখে লাইব্রেরী। ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ‘বিদ্যা কানন গণগ্রন্থাগার’ শিক্ষা বিস্তারে দারুন ভূমিকা রাখছে।
You must be logged in to post a comment.