মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর।।
লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারী হাসপাতালের দু’টি এম্বুলেন্স দীর্ঘ ১৪ বছর যাবৎ কারাবন্দি অবস্থায় হাসপাতালের একটি অন্ধকার কক্ষে অবস্থান করছে।
এতে করে একদিকে যেমন উপজেলার ৫ লক্ষাধিক জনসাধারণ সরকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে সৃষ্ট পরিস্থিতির আলোকে সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে চরমভাবে। প্রাইভেট ক্লিনিক গুলোর সাথে আঁতাত করে বিকল হওয়ার অজুহাতে হাসপাতাল কর্তৃপক্ষ ইচ্ছে করে এমন পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন বলে অভিযোগ জনসাধারণের।
সুত্রে জানাযায়, বিগত ১৫ বছর পূর্বে তৎকালীন সরকারীভাবে রামগঞ্জ হাসপাতালের জন্য একটি এম্বুলেন্স বরাদ্ধ আসে। এরপর ১ বছর অতিবাহিত না হতেই কর্তৃপক্ষ পুরনো এম্বুলেন্সসহ নতুন সেই এম্বুলেন্স বিকলের অজুহাতে হাসপাতালের একটি অন্ধকার কক্ষে রেখে দেয়।
রামগঞ্জ পৌরসভাসহ ১০ ইউনিয়নের অনেকেই জানেন, রামগঞ্জে সরকারী হাসপাতালের আশেপাশেসহ শহরব্যাপী অর্ধশতাধিত প্রাইভেট ক্লিনিক গড়ে উঠেছে।
এসব ক্লিনিকে রয়েছে নিজস্ব এম্বুলেন্স। আর সরকারী হাসপাতালের ডাক্তারগনই ওইসব ক্লিনিকে চওড়া ভিজিটে রোগী দেখে থাকেন।
সুত্রমতে রামগঞ্জ সরকারী হাসপাতালের অনুকূলে ১৯৮২ সনে প্রথম ১টি এম্বুলেন্স বরাদ্ধ হয়। পরবর্তীতে ২০০৩ সনের ২৬ এপ্রিল নতুন করে আরও ১টি এম্বুলেন্স সিএএ-৭১-০৩০৪ বরাদ্ধ আসে। রামগঞ্জবাসীর স্বার্থে তড়িৎ সরকারী হাসপাতালের এম্বুলেন্সগুলো সচল করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার জানান, জনগণ কর্তৃক আনিত অভিযোগ মিথ্যে। বর্তমানে হাসপাতালের এম্বুলেন্স দু’টি সত্যিকার অর্থেই বিকল। সৃষ্ট বিষয়ে বেশ কয়েকবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
You must be logged in to post a comment.