১১তম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়ার আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগের আলোচনা সভা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮, ৯:১৩ অপরাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া।।

কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ১১তম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে ৮নং ওয়ার্ডের খোর্দ আইলচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷

আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বিশ্বাস ৷

আইলচারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা৷
আলোচনা সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও কুষ্টিয়া উন্নয়নের রুপকার জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি মহোদয়কে পুনরায় আমরা বিপুল ভোটে জয় লাভের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ৩০ ডিসেম্বরের ১১তম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরত্বপূর্ণ নির্বাচন ৷ বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি কুষ্টিয়ার উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার কোন বিকল্প নাই৷
এছাড়াও বক্তারা বলেন, বিপুল ভোটে নৌকা প্রতিকের জয়লাভ করাতে হলে সর্বস্তরের নেতাকর্মীকে সক্রিয় ভাবে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড, পাড়া-মহল্লাসহ গ্রামের মোড়ে মোড়ে জনসাধারনের মাঝে আওয়ামী সরকারের সমস্ত উন্নয়নমুলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে ভোট প্রার্থনা করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইলচারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সিদ্দিকুর রহমান, রশিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান হাজী আব্দুর রশিদ, স্বর্ণা অটো রাইচ মিলস্ লিঃ এর চেয়ারম্যান হাজী আব্দুল সামাদ, কে.এন.বি ইন্ডাস্ট্রিজ লিঃ এর চেয়ারম্যান কামরুজ্জামান নাসির বক্স, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জেবুন-নেসা সবুজ, সাধারণ সম্পাদক শামস্ তানিম মুক্তি, আইলচারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকচার আলী জোয়াদ্দার, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, জেলা পরিষদের সংরক্ষিত আসনের সদস্য জান্নাতুল মাওয়া রনি ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ আহমেদ৷

এ সময় সদর উপজেলা যুবলীগ নেতা ইমরান খান লিঠু, আইলচারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহিনুর ইসলাম (ধনি), সাধারণ সম্পাদক আল কামাল জোয়াদ্দার, পাটিকাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইজাবুল হক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হাসান আলী মেম্বর, পাটিকাবাড়ীর কৃতি সন্তান ও সৌদি প্রবাসী আওয়ামীলীগ নেতা আব্দুল মোমিন, আইলচারা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবুল কাশেম মন্ডল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মজনুর রহমান মজনু, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুইট, আ.খ.ম তানভীর আহমেদ রঞ্জু, উপ-মুক্তিযোদ্ধা গবেষণা বিষয়ক সম্পাদক সাদ্দাম আহমেদ, আইলচারা যুবলীগ নেতা আহসান, মানিক, জিয়াউর, মজনু, ডাঃ হাবিবুর রশিদ, মিনারুল, নাজমুল, মাসুদ, মেহেদী, বিপ্লব সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ