‘হ্যাকড’ হয়েছে পিয়া জান্নাতুলের ফেসবুক আইডি

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ৭:০১ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক।।

পিয়া জান্নাতুল। বড় পর্দা, ছোট পর্দা এবং র‍্যাম্প- তিন প্ল্যাটফর্মেই পা রেখেছেন এই লাস্যময়ী। নিজের গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে পিয়া একাধিকবার বিশ্বের বিভিন্ন দেশের মঞ্চে হেঁটেছেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই মডেলের ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত থেকে পিয়ার ফেসবুক আইডিটি তার নিজের নিয়ন্ত্রণে নেই। পিয়া বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। সেখান থেকে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে খবরটি নিশ্চিত করেছেন পিয়া নিজেই।

পিয়া জান্নাতুল জানান, আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। আইডিটি’তে এখন আমার নিয়ন্ত্রণ নেই। যেহেতু ফেসবুক আইডিটি এখন আমার নিয়ন্ত্রণে নেই, তাই আমার বন্ধু বা শুভাকাঙ্খীদের কাছে যদি কোন অপ্রীতিকর ম্যাসেজ কিংবা স্ট্যাটাস বা পোস্ট যায় তাহলে আমি দায়ী থাকবো না। এর জন্য হ্যাকারই দায়ী থাকবে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ