প্রদীপ কুমার দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া।।
অবশেষে সমস্ত আইনী জটিলতা কাটিয়ে নাসিরনগর উপজেলার শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত হয়।
নব নির্বাচিত সভাপতি এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন সাহেব এতে সভাপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও ম্যনেজিং কমিটির সচিব জনাব মোহাম্মদ হাবিবুর রহমান শেখের পরিচালনায় সভায় বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য মনোনীত করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য কাজী ইয়ার খান, সারোয়ার আলম, জুনাইদ মিয়া, মোঃ গিয়াস উদ্দিন, মহিলা অভিভাবক সদস্য পারভীন চৌধুরী, দাতা সদস্য সেলিম মিয়া ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি মীর রুবিয়া আক্তার। সভায় নির্বাচিত অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণের সর্বসম্মতিক্রমে এডভোকেট আলী আজম চৌধুরীকে কো-অপ্ট সদস্য মনোনীত করা হয়।
উল্লেখ্য ১৫ নভেম্বর ২০১৮ সালের ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নিবার্চন হলেও আইনী জটিলতার কারণে দীর্ঘদিন পর গত ২২ মে‘১৯ কমিটির অনুমোদন দেন কুমিল্লা শিক্ষাবোর্ড।
You must be logged in to post a comment.