আজ (২৪ অক্টোবর) কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলার পৌর সদরের হাসপাতাল মোড় হতে কুড়িঘাট মোড় হয়ে নতুন বাজার মোড় পর্যন্ত সড়কটি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণী’ নামে নামকরণ করা হয়েছে।নাম ফলক উদ্ভোধন করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান,হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক,হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ বি এম ওয়াহিদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাঞ্চন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মানিক,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এবং থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম এ হালিম,উপজেলা কৃষক লীগের সভাপতি দুলাল মিয়া,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক,ইউনিয়নের চেয়ারম্যান,পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ