মাগুরা প্রতিনিধি ।।
একুশে ফেব্রুয়ারী। পবিত্র শহীদ মিনারে খালি পায়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার রীতিনীতি সেই ১৯৫২ সাল হতে চলে আসছে। এই দৃশ্য সারা বাংলাদেশের মানুষ তথা বাঙালিরা তা জানেন।

মানুষ গড়ার কারিগরদের এ কেমন ধৃষ্ঠতা?….
কিন্তু খুবই পরিতাপের বিষয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক জুতা পায়ে শহীদ মিনার চত্বরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এই ঘটনায় উপস্থিত সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীকে বিস্মিত করেছে।
ঘটনাটি ঘটেছে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বেথরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ২১শে ফেব্রুয়ারী’১৯ বৃহস্পতিবার সকালে তথাকথিত ঐ সভাপতি ও প্রধান শিক্ষক জুতা পায়ে শিক্ষক মন্ডলীদের শহীদ মিনারে ফুল দিলেন তা সরকারি চাকরি নিয়ম বিধি মোতাবেক সংবিধানবিধি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। যা চরম অবমাননাকর।
একই সাথে কিভাবে জাতির সাথে ও শহীদদের প্রতি অমর্যাদা করেছেন। হেয় প্রতিপন্ন করেছেন। শিক্ষক সমাজের কাছে জাতির প্রশ্ন-এটি কোন ধরনের শ্রদ্ধা নিবেদন? এটা কোন্ নিয়ম?
অন্যদৃষ্টি/এলিস হক