স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গা সদরের অন্যতম সাংবাদিক সংগঠন হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে কর্ম নির্ধারণ সহ আগামী ১৮ ই জানুয়ারী সকল সদস্যের সম্মতিতে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হবে মর্মে সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১১ জানুয়ারী) বিকাল ৪টার সময় হিজলগাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যলয়ে প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপত্বিতে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এড.মনিরুজ্জামান। বিগত দিনে সংগঠনের কার্যক্রম ও আগামীতে প্রেসক্লাবকে গতিশীল করার বিষয়ে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সহ-সভাপতি সেলিম রেজা,অর্থ সম্পাদক মাসুম জামিল,প্রচার সম্পাদক সোনা মিয়া ও তথ্য বিষয়ক সম্পাদক মামুন মাষ্টার। আলেচনা সভায় প্রেসক্লাবের বতমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৫ই জানুয়ারী। তাই নতুন কমিটি গঠনের বিষষটিও আলোচনায় উঠে আসে। উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ১৮ই জানুয়ারী রোজ শুক্রবার প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের বিষয় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সদস্য আবু সাহেল, আশরাফুল ইসলাম, ডাঃ হারুন অর রশিদ, আলিহীম, মাফুজ আহম্মেদ,মজিবার রহমান,রফিকুল ইসলাম প্রমুখ।
You must be logged in to post a comment.