হাসেম চাচাকে হারিয়ে আমি বড় অসহায় : পানি সম্পদ উপমন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ১০:৪৩ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাস্টার আবুল হাসেম দেওয়ান এর জানাজার নামাজে উপস্থিত হয়ে দুঃখ ভারাক্রান্ত মনে কান্না জড়িত কণ্ঠে বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, হাসেম চাচাকে হারিয়ে আমি বড় অসহায় হয়ে গেলাম।

মন্ত্রী আরও বলেন, আমার চাচা বীর মুক্তিযোদ্ধা নাসির পাইককে হারিয়েছি এবং কিছুদিন আগে আমার মাকে হারিয়েছি। আজ আবার আমার হাসেম চাচাকেও হারালাম আমি বড় অসহায় হয়ে গেলাম। এবং উপস্থিত জনসাধারণের কাছে মরহুমদের রুহের মাগফেরাতের উদ্যেশ্যে দেশ ও জাতীর কল্যানে দোয়া কামনা করেন।

১৬ জানুয়ারী বৃহস্পতিবার বাদ আছর দুলারচর উচ্চ বিদ্যালয় মাঠে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মাস্টার আবুল হাসেম দেওয়ান এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম (এম.পি)। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আল নাসীভ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক সরকার, নড়িয়া থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান রাড়ী, নড়িয়া পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ এনামুল হক, ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতা কর্মী বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তি বর্গ, জানাজা নামাজে অংশ গ্রহণ করেন।

মরহুম মাস্টার আবুল হাসেম দেওয়ান কাঁচিকাটা ইউনিয়নের দুলারচর গ্রামে ১৯৫৩ সালে সম্ভ্রান্ত দেওয়ান পরিবারে জন্ম গ্রহন করেন। ব্যাক্তি জীবনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য, দেশ ও জাতীর কল্যাগাামী নম্্র, ভদ্র রাজনীতিবীদ ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ