বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-৩ (মংলা-রামপাল) আসনে তৃতীয়বার নির্বাচিত হওয়ায় এবং সাংসদ হাবিবুন নাহার তালুকদার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর মংলায় আওয়ামীলীগের নেতাকর্মীরা সোমবার ৭ জানুয়ারী’১৯ সন্ধ্যা ৬টায় আনন্দ মিছিল করে।
এর আগে উপমন্ত্রী হাবিবুন নাহার তালুকদারের স্বামী ১৯৯৬ সালে এ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী এমপি হাবিবুন নাহার তালুকদার উপমন্ত্রী করায় মংলা আওয়ামীলীগের আনন্দ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।
এতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তরফদার আব্দুল মোত্তালিব মুক্ত, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন ও পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেলাল হোসেনসহ বিপুল সংখ্য নেতাকর্মী।
হাবিবুন নাহার তালুকদারকে উপমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মংলা প্রেসকাবের সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.