দেলোয়ার হোসাইন, রাংগুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামে হাটহাজরী উপজেলা বাংলাদেশ ইবতেদায়ী মাদরাসা টিচার্স সোসাইটি হাটহাজরী শাখার আলোচনা সভা শনিবার (১০ নভেম্বর) বিকালে শেরে বাংলা ( রহঃ) মাজার সংলগ্ন মমসজিদে সংগঠনের সভাপতি মাওলানা জেবল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টিচার্স সোসাইটির কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের সভাপতি সৈয়দ মাওলানা ফোরকান। অতিথি তাঁর বক্তব্যে বলেন,স্বতন্ত্র ইবতেদায়ি নীতিমালা অনুমোদন, ৫% ইন্ক্রিমেন্ট ও ২০% বৈশাখী ভাতা ঘোষণা করায় মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সকলের প্রতি ধন্যবাদ জানান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চট্টগ্রাম জেলা পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করে সমকোড তথা প্রধান শিক্ষক ১০ম গ্রেড সহকারী শিক্ষক ১১ তম গ্রেড নির্ধারণ ও সংযুক্ত ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তির অাওতায় অানার জন্য জোর দাবী জানান।
অালোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হাসান,মাওলানা জামাল প্রমুখ।
You must be logged in to post a comment.