সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নারী উচ্চ শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কেয়ামউদ্দীন মেমোঃমহিলা কলেজে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
যথাযথ স্বাস্থ্যবিধিমেনে সকালে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তলোন ও পবিত্র কুরআন তেলোওয়াতের মধ্য দিয়ে শোক দিবসের কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মধ্যে আরোছিলঃ জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মাজেদ। আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কলেজের সুযোগ্য অধ্যক্ষ আবুল কালাম, উপাধ্যক্ষ আব্দুর রহমান,শিক্ষক পরিষদ সচিব সহঃঅধ্যাপক অমরেন্দ্রনাথ মৃধা,গণিত বিভাগের সহঃঅধ্যাপক সূর্য্যকান্ত রায়সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সকল সদস্যের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আই সি টি বিভাগের সহঃঅধ্যাপক নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক অনিষ রন্জন গাঁতিদার।
You must be logged in to post a comment.