হাজী কেয়ামউদ্দীন মেমোঃ মহিলা কলেজে বিজয় দিবস উদযাপন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০, ২:৩৪ অপরাহ্ন

সাতক্ষীরা জেলাধীন দেবহাটা উপজেলার নারী উচ্চ শিক্ষার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে সরকারি নির্দেশনা মোতাবেক যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

জাতীয় পতাকা উত্তোলন ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি হয়।

বেলা ১১টায় কলেজের হলরুমে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোঃ আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন  কলেজের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, শিক্ষানুরাগী মোঃ আব্দুল মাজেদ।মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া  আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন

শিক্ষক পরিষদের সচিব মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবু অমরেন্দ্রনাথ মৃধা,গণিত বিভাগের সহকারী অধ্যাপক বাবু সূর্যকান্ত রায়।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মুনাযাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আবুল হাসান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ