২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানের ফাঁসির দাবিতে ঝিনাইদহে আওয়ামী লীগের মোটর সাইকেল র্যালী ও পথসভা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্ত্বর হাজারো মোটর সাইকেল নিয়ে র্যালী বের হয়।
এতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এ সময় তারা সদর উপজেলার হাটগোপালপুর ও ডাকবাংলা বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে রাতে পায়রা চত্তরে পথসভা অনুষ্টিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাইদুল করিম মিন্টু সহ আওয়ামী লীগ, তৈয়ব আলী জোয়ারদার, অশোক ধর, মুঞ্জুর পারভেজ তুষারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অবিলম্বে ২১ আগষ্ট গ্রেনেড হামলার সাথে জড়িত খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল আসামীদের ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। তিনি বলেন ঝিনাইদহে যারা সৎ ও সাহসী সাংবাদিকতা করেন তাদের নতুন করা আইনে কোন ভয় নেই। কারণ তারা সত্য তুলে ধরেন। আর যারা ধান্দাবাজী করেন তারাই এই আইনে ভয়ে ভীত। বক্তৃতায় তিনি শেখ হাসিনা সরকারের গৃহীত পদক্ষেপে বর্ননা তুলে ধরে বলেন ২০২১ সালে বাংলাদেশ অনেক আধুনিক দেশকে পেছনে ফেলতে সক্ষম হবে। এ জন্য সরকারের ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতিকে ভোট দিতে হবে।