হাওড় সম্মেলন (পর্ব-২)

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯, ১:১৯ অপরাহ্ন

হাওড় সম্মেলন (পর্ব-২)
মোঃ হাসান হাফিজুর রহমান।।
********************************************************

রাত পোহালেই দেখা দেবে কাল নতুন প্রভাতে রবি,
কবিতা লেখার অপার নেশায় জাগিয়া উঠেছে কবি।
আমার কবিতার অর্ঘ্য তারা -যারা আছে হাওড় পাড়ে,
যাদের কর্ম দূর করে আঁধার, এ মনটা নেয় কেড়ে।
তাদেরকে নিয়ে কিছু কথা আমি আনমনে যাই বলি,
যাদের প্রেরনা সাথে মোরা বন্ধুর পথ চলি।

বন্ধুর পথে বন্ধু কারা চল দেখে আসি ছন্দে,
যাদের ছোঁয়ায় হৃদয় মোদের নেচে ওঠে আনন্দে।
হাওড় পাড়ের মিলন মেলার কে সেই রূপকার,
আর কেউ নন তিনি মোদের ওস্তাদ সামাদ স্যার।
কর্মযজ্ঞের আর এক নাম আনোয়ার উদ্দীন হিরণ,
চয়নে বয়নে যার কাছে পাই পূর্ণীমা চাঁদের কিরণ।

নামে নয় শূধু কামেও যিনি দক্ষ এক আশরাফ,
যার কাছে নাই কোন ভেদাভেদ, নাই কোন আতরাফ।
সার্বজনীন সেই সে জন আমাদের নবী হোসেন,
পরোপকারের চিন্তা যিনি সদা হৃদয়ে পোষেন।
চির ভদ্রতার অবয়বে গড়া নাই যার কোন যাহিরী,
মায়াবী বদনের সেই বন্ধুজন মাহবুব হোসেন আমিরী।

কত দিন গেছে- গেছে কত রাত নিথর হয়েছে যামিনী,
কাজের বোঝা মাথায় চলেছো পথ চলা কভূ থামেনি।
চলতি পথে কত ঝড় আসি করেছে টাল মাটাল,
শক্ত হাতে ধরিয়াছো হাল- ছিড়িনিকো তাই পাল।
আধার পথের বাঁধা শেষে ছিনিয়ে এনেছো আলো,
বিধাতার কাছে দোয়া রহিল সব শেষ হোক ভালো।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ