হাওর দেখা হলোনা পিতা পুত্র ফাহাদ ও তোরানের, পথেই লাশ!

আশরাফুল আলম জালাল (স্টাফ রিপোর্টার)
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:১২ অপরাহ্ন
হাওর দেখা হলোনা পিতা পুত্র ফাহাদ ও তোরানের, পথেই লাশ!

ময়মনসিংহের নান্দাইলে ডাংরী নামক স্থানে মাইক্রোবাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩  জন নিহত ও ১২ জন আহত হয়েছে।নিহতরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার ফাহাদ আলম(৩২) ও তার ৫ বছর বয়সী  শিশুপুত্র তোরান।ফাহাদ ও তার শিশুপুত্র তোরান ঘটনাস্থলেই মারা যায়।

নিহত ফাহাদ শেরপুর জলংগার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।ঝর্ণা আক্তার (৪৫) নামে অপর একজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

জানা যায়, শনিবার (১৯সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলার নিকলী হাওর ভ্রমনে মাইক্রোবাস যোগে যাচ্ছিল। মাইক্রোবাসটি সকাল ৯টায় ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের ডাংরী নামক স্থানে আসার পর রাস্তায় একটি মৃত কুকুর পড়ে থাকতে দেখে চালক সাইট নিয়ে যেতে চাইলে বিপরীত থেকে আসা পিকআপের সাথে সংঘর্ষ ঘটে।এই সংর্ঘষে উক্ত হতাহতের ঘটনা ঘটে।দূর্ঘটনার পরপরই দূত ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়েছে  নান্দাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

আহতরা হলেন- জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার হানিফের মেয়ে শারমীন, মনিরুজ্জামানের স্ত্রী শাহনাজ, শেরপুর শ্রীবরদী উপজেলার ফাহাদের স্ত্রী রেবু , হুমায়ুনের স্ত্রী হাসিনা, শাহিন রোজি,হোসাইন আহমেদ, বন্যা , জারিফ,বাবুল মিয়ার স্ত্রী ফেরদৌসি, শেরপুর ভারুভাদার তালুকদারের স্ত্রী জেবু ও ময়মনসিংহ সদরের তারা মিয়ার পুত্র শামীম ।

আহতদেরকে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।এবিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মনজুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ