জামালপুরের সরিষাবাড়ীতে হাঁস খুজতে গিয়ে নদীর পানিতে পড়ে লতিফুর রহমান (৬০) নামে এক হাঁস ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রিজের নিচে সুবর্ণখালী নদীতে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যনমশ ডুবুরিরা তার সন্ধানে অভিযান পরিচালনা করছিল। লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামের মৃত ইয়াকুব আলী মন্ডলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন জানান, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বসেছিলেন।
এসময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনি পানিতে নামলে কিছুক্ষণ পর নিখোঁজ হন।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে নেমে অভিযান পরিচালনা করছে। সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের কোনো সন্ধান মেলেনি।
You must be logged in to post a comment.