দীর্ঘ প্রায় ১যুগ পরে জেলার ঐতিহ্যবাহী উপজেলা সরিষাবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে প্রেসক্লাব হলরুমে সভাপতি সোলায়মান হোসেন হরেকের সভাপতিত্বে আয়োজিত সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সকল সদস্যের মতামতের ভিত্তিতে এ কমিটি ঘোষনা করা হয়। এর আগে দীর্ঘ প্রায় ১যুগ সরিষাবাড়ী প্রেসব্লাবে জাতীয় দৈনিক সিনিয়র সাংবাদিকদের বাদ দিয়ে স্থানীয় পত্রিকার সাংবাদিকরা নামকা ওয়াস্তে কমিটি দিয়ে চালিয়ে আসছিল।
অবশেষে গত ১লা জুন সরিষাবাড়ীর সচেতন মহলের সহযোগিতায় দীর্ঘ দিনের নামকা ওয়াস্তে কমিটির সাথে জাতীয় পত্রিকার সাংবাদিকদের সংমিশ্রনে কমিটি গঠন করে দেয়। দেড় মাসের মাথায় ঐ কমিটির অনেকেই প্রেসক্লাব ছেড়ে নতুন করে ভিন্ন নামে আরেকটি কমিটি করলে অবশেষে সরিষাবাড়ী প্রেসক্লাবে জাতীয় পত্রিকার সাংবাদিকদের সমন্বয়ে সময়োপযোগী একটি কমিটি গঠন হয় ১৪ সেপ্টেম্বর সোমবার সন্ধায়। এ কমিটিতে যারা আছেন, সোলায়মান হোসেন হরেক (সমকাল) সভাপতি ও ফারুক হোসেন ফিরোজ (যায়যায়দিন) সাধারন সম্পাদক, সহ-সভাপতি হিসেবে এম এ রউফ (মানবজমিন), যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল ইসলাম কিসমত (কালেরকন্ঠ), অর্থ সম্পাদক শহিদুল ইসলাম নিরব (এশিয়ান এইজ), কার্যনির্বাহী সদস্য হিসেবে এসএম জুলফিকুর রহমান (মাইটিভি, ইত্তেফাক), মোস্তাক আহমেদ মনির (এশিয়ান টিভি, ভোরের কাগজ) কে মনোনিত করা হয়।
অন্য সদস্যরা হলেন, এস.এম ইব্রাহীম হোসাইন লেবু (নয়াদিগন্ত), জহুরুল ইসলাম ঠান্ডু (যুগান্তর), জাকারিয়া জাহাঙ্গীর (মানবকন্ঠ), ফারুক হোসেন কাজল (আজকালের খবর), বাদশা ভুইয়া (ভোরের দর্পন), মিজানুর রহমান (বাংলা টিভি), মশিউর রহমান (চ্যানেল এস) ও এম এ মান্নান দৈনিক ইনকিলাব)। সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সামগ্রীক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্টান ও শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
You must be logged in to post a comment.