হরিপুরে সড়ক দূর্ঘটনায় মৃত অজ্ঞাত মহিলার পরিচয় মিলেনি

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও
বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১, ৭:১৭ অপরাহ্ন
হরিপুরে সড়ক দূর্ঘটনায় মৃত অজ্ঞাত মহিলার পরিচয় মিলেনি

ঠাকুরগাঁওয়ের হরিপুর বুধবার (৩ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উপজেলার পতনডোবা এলাকায় ছাগল বাঁচাতে গিয়ে  পীরগঞ্জ থেকে হরিপুর গামী মিনিবাস থেকে অজ্ঞাত মহিলাটি ছিটকে পরে যায়।

এতে গুরুতর আঘাত পেলে বাস যাত্রী ও চালক মহিলাকে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। চিকিৎসার সময় কর্মরত চিকিৎসক মহিলাকে  মৃত ঘোষণা করেন।

দূর্ঘটনায় নিহত মহিলারটি এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি।

হরিপুর থানা অফিসার ইনচার্জ আওরঙ্গজেব জানান, মৃত অজ্ঞাত মহিলা (৬৫) পীরগঞ্জ টু হরিপুরগামী বাসে কামারপুকুর নামক স্থানে উঠেন। বাসের গেটসংলগ্ন বাম পাশের ১ম সিটে বসে ছিলেন। নিহত মহিলার পরিচয় নিশ্চিত করা যায়নি। হরিপুর থানা পুলিশ মহিলারটির পরিচয় নিশ্চিত করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন।

প্রতক্ষদর্শীরা জানান- হরিপুর পতনডোবা রাস্তায় হঠাৎ এক পাল ছাগল চলে আসলে চালক জোরে ব্রেক চাপ দিলে মহিলা ঝুাঁকি সামলাতে পরে গেট দিয়ে রাস্তায় পরে যায়। এতে নাক দিয়ে রক্ত বের হয়। বাসের চালক ও যাত্রীরা গুরুতর আহত অবস্থায় হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ