নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হরিণাকুণ্ডু মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর জান্নাতুল রাফা ও মোঃ রেজওয়ানুর রহমান সৌরভ -২০১৬ ইং সালে কাব স্কাউট শাখার সর্বোচ্চ পুরস্কার শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত হচ্ছেন।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গতকাল ২৯শে জুলাই ২০১৮ ইং তারিখে তাদেরকে এ এওয়ার্ড প্রদান করেন। সকাল ১১টার সময় গণভবন থেকে তাদেরকে এওয়ার্ড ও সনদ পত্র প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়া পল্লবী বাতায়ন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তামিম ইকবাল , দরিবিন্নি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৫ ও ২০১৬ ইং সালে শাপলা কাব এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। হরিনাকুন্ডু বাসি তাদের জন্য গর্বিত। হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জনাব, এড. আব্দুল মজিদ তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন।
You must be logged in to post a comment.