হরিনাকুন্ডুতে সোনার দোকানে চুরির অপবাদ দিয়ে বোরকা পরা নারীর বোরকা খুলে তল্লাশি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮, ১০:২৮ পূর্বাহ্ন
প্রতীকী ছবি।

 

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা শহরের এক সোনার দোকানে চুরির অপবাদ দিয়ে বোরকা পরা এক নারীকে বোরকা খুলে তল্লাশি করেছে দোকানদার বিজয় কর্মকার। এ ঘটনা নিয়ে হৈ চৈ পড়ে গেছে। লজ্জা ও অপমানে ওই নারী বিচার দাবী করেছে।

স্থানীয় দোকান মালিক সমিতি সুত্রে জানা গেছে ২৩ জুরাই ২০১৮ সোমবার বিকালে হরিনাকুন্ডু বাজারের দিব্যা জুয়েলার্সে গহণা বানাতে আসেন একই উপজেলার শিতলী গ্রামের এক নারী। কিছুক্ষণ পর দিব্যা জুয়েলার্সের মালিক চিথলীয়া পাড়া গ্রামের বিজয় কমকার তাকে গহনা চুরির অপবাদ দিয়ে আটকে রাখে।

সোমবার সন্ধ্যা নাগাদ তাকে ঘরে আটকে রাখার পর এক পর্যায়ে তার বোরকা খুলে দেহ তল্লাশি করে। এ নিয়ে শহর জুড়ে তোলপাড় শুরু হয়। কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

আস্তে আস্তে জটলা বড়তে থাকে দিব্যা জুয়েলারি দোকানে। খবর পেয়ে হরিনাকুন্ডু থানার এ এস আই নাসির উদ্দীন ঘটনাস্থলে এসে দোকানের সিসিটিভির ফুটেজ চেক করেন। ফুটেজে দেখা গেছে হেনস্থার শিকার ওই নারী যেখানে বসেছিলেন সেখানেই আছেন। দোকানের কোন জিনিসে তিনি হাত দেন নি। এদিকে মিথ্যা চুরির অপবাদ দিয়ে বোরকা পড়া নারীর দেহ তল্লাশি নিয়ে ক্ষোভে ফেটে পড়ে জনতা। তবে কেও সুষ্ঠ বিচার করেনি। বিজয় কর্মকারে এই নিষ্ঠুর আচরনের বিচার দাবী করেছেন অনেকেই। হরিনাকুন্ডু বাজার মালিক সমিতির সভাপতি ডাঃ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ