নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু ঝিনাইদহ।।
ঝিনাদহের হরিনাকুন্ডু উপজেলার দুর্লভপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে মারপিট করেছে মাদক সেবক আব্দুর রাজ্জাক। ঘটনাটি ঘটেছে আজ ৭ আগস্ট ২০১৮ মঙ্গলবার সকাল ১১ টার দিকে।
ঘটানায় মাদকাসক্ত যুবক রাজ্জাক কে গাজা সহ গ্রেফতার করেছে হরিনাকুন্ডু থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক উপজেলার দূর্লভপুর গ্রামের মোঃ আতিয়ার রহমানের ছেলে।
হরিনাকুন্ডু থানার অফিসার ইনর্চাজ (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান দুর্লভপুর গ্রামের মাদকাসক্ত যুবক স্কুল চলাকালীন সময় স্কুলের সীমানায় বসে মাদক সেবন করছিল। ঐ সময় স্কুলের বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক নাজমুল হুসাইন মাদক সেবনে বাধা দেয়। সেবক ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাজমুল কে মারপিট করেন। সে সময় স্কুলের অন্য শিক্ষকরা ছুটে এসে রাজ্জাককে ধরে পুলিশে দেয়। যুবকের তল্লাসী করে ২০ গ্রাম গাজা পাওয়া গেছে বলে পুলিশ জানান।
তাকে মাদক মামলায় হাজতে চালান করা হয়েছে ।
You must be logged in to post a comment.