নাজমুল হুদা রিপন, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।
ঝিনাদহের হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ গ্রামের প্রতিবন্ধী নারীকে গর্ভপাত ঘটানোর অভিযোগে হরিনাকুন্ডুর আনোয়ারা প্রাইভেট ক্লিনিক মালিক আক্তারুজ্জামান কুসুমকে সোমবার সন্ধ্যায় নিজ ক্লিনিক থেকে পুলিশ গ্রেফতার করে।হরিনাকুন্ডু থানার এসআই আওয়াল হোসেন জানান জোড়াদাহ গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী নারীর চার মাস ধরে ধর্ষন করেছে ফারুক হোসেন নামের এক ব্যবসায়ী, ধর্ষনের ফলে ঔ নারী গর্ভবতী হয়ে পড়েলে স্থানীয় আনোয়ার প্রাইভেট ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটানো হয়।শনিবার সন্ধ্যায় দিকে ওই নারী হরিনাকুন্ডু থানায় ধর্ষন মামলা করেন। মেসিনারিজ ব্যবসায়ী ধর্ষক ফারুক হোসেন হরিনাকুন্ডু উপজেলার জোড়াদাহ গ্রামের মোঃ তাইজাল হোসেনের ছেলে।
হরিনাকুন্ডু থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন,ফারুকের দোকানে ধর্ষিতার ৯ বছরের ছেলে মফিজুল হক কাজ করতো।সেই সুবাদে তাদের বাড়িতে যাতায়াত ছিলো ফারুকের।অনেক দিন যাতায়াতের কারনে এক পর্যায় ফারুক ওই নারীর সাথে শালীকা সম্পর্ক গড়ে তুলে দৈহিক সম্পর্কে জড়িয়ে যায়। সন্তান সম্ভবা হয়ে পড়লে ফারুক তাকে কুসুমের ক্লিনিকে এনে গর্ভপাত ঘটান। ফারুক বর্তমান পলাতক আছে। গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে বলে জানান হরিনাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী।
You must be logged in to post a comment.