হরিনাকুণ্ডুতে জাল টাকা সহ ২ জন গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮, ৮:২৭ অপরাহ্ন

নাজমুল হুদা রিপন, হরিনাকুণ্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইহের হরিনাকুণ্ডু উপজেলার ১ নং ভায়না ইউনিয়নের পাখি মারা বাজার থেকে এক লক্ষ ১১ হাজার টাকা সহ দুই জনকে গ্রেফতার করে হরিনাকুণ্ডু থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন হরিনাকুণ্ডু উপজেলার ভবিতপুর গ্রামের মৃত হারেজ আলীর ছেলে মোঃ শান্তাহার বিশ্বাস (৬০) ও একই গ্রামের মোঃ কোরবান আলীর ছেলে মোঃ উজ্জল হোসেন। হরিনাকুণ্ডু থানার ওসি মোঃ আসাদুজ্জামন মুন্সী জানান সোমবার (২৭ আগস্ট) রাত নয় টার সময় গোপন সংবাদে জোড়াদাহ পুলিশ ক্যাম্পের আই সি এস আই কামরুজ্জামানের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।তাদের দোকান তল্লাসী করে এক লক্ষ ১১ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ ব‍্যাপারে হরিনাকুণ্ডু থানায় একটা মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ