নাজমুল হুদা রিপন, হরিনাকুণ্ডু, ঝিনাইদহ। ।
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার মান্দিয়া গ্রামের ক্যানেলের পাশে তোয়াজ উদ্দিন (৫০) নামের একজন কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে। তোয়াজ উপজেলার কালাপাড়িয়া আবাসন প্রকল্পের বাসিন্দা মৃত দুরাপ আলী মন্ডলের ছেলে। হরিনাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী জানান রাতে ক্যানেলের পাশে মাছ ধরছিলো তোয়াজ সেই সময় কে বা কারা তাকে জবাই করে ফেলে রেখে যায়।পরে হরিনাকুণ্ডু থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে,নিহত তোয়াজের বুকেও অস্ত্রের আঘাত রয়েছে।তিনি আরো জানান এই একই স্থানে গত তিন বছর আগে সর্বহারা গ্রুপের হক আলী নামক এক ব্যক্তিকে মেরে পুতে রাখা হয়।সেই মার্ডারের ২ নম্বর আসামী এই তোয়াজ উদ্দিন। এই হত্যা কে বা কারা করেছে সে ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে।লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গল বার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে।