রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের ঐতিহ্যবাহী সরকারি লালন শাহ্ কলেজে ৩ দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জানুয়ারী) প্রতিযোগিতার সমাপনী দিনে কলেজ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পিঠা উৎসব আসরের আয়োজন করা হয়। পিঠা উৎসবে কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যতা লক্ষ্য করা যায়। এ পিঠা উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত হয়েছিল উপজেলার একমাত্র সর্বোচ্চ বিদ্যাপিঠ ঐতিহ্যবাহি সরকারি লালন শাহ্ কলেজ প্রাঙ্গণ। কলেজের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা ৬টি ষ্টলের মাধ্যমে পিঠা উৎসবের আয়োজন করে।
সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান অন্যান্য শিক্ষক মন্ডলীকে নিয়ে পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন, এ সময় তিনি পিঠা উৎসবে অংশ গ্রহণকারী বিভিন্ন বিভাগের ষ্টলগুলো পরিদর্শন করেন। পিঠা উৎসব শেষে দুপুরে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান ও অন্যান্য শিক্ষক মন্ডলী।
You must be logged in to post a comment.