হরিণাকুন্ডু প্রতিনিধি ।।
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমি এম.পি।
উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি সাজেদুল ইসলাম টানু মল্লিক, পৌরমেয়র শাহিনূর রহমান রিন্টু, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মহাজোটের অন্যান্য শরীক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন মহাজোটগতভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.