ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে ৮৪২শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৪৫০ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ৩ নং তাহেরহুদা ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান মনজুর আলম মনজের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবীর কুমার ঘোষ সহকারী শিক্ষা অফিসার হরিণাকুন্ডু,ঝিনাইদহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান অত্র ইউপি সচীব ও অনুপম অত্র ইউপি কম্পিউটার অপারেটর মিনহাজ মিন্টু কম্পিউটার অপারেটর সহ অত্র ইউপি পরিষদের মেম্বরগনেরা। অত্র ইউনিয়নের বাংলাদেশ আওয়ামিলীগের নেতাকর্মিগন।
আলোচনা সভা শেষে, ইউনিয়নের ৮৪২শত হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৪৫০ শত টাকা করে বিতরণ করা হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে খুশি হতদরিদ্ররা।
You must be logged in to post a comment.