হরিণাকুন্ডুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালিত

এম.টুকু মাহমুদ,নিজস্ব প্রতিনিধি।।
শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৬:০৩ অপরাহ্ন

আজ মহান স্বাধীনতা দিবস।১৯৭১ সালে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি বরবর হানাদার বাহিনী।বাংলাদেশে প্রতিরোধ যুদ্ধের পথ তৈরি করে দিয়েছিল।২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে আসে লাল সবুজের বিজয়।আজ আমরা পেয়েছি আমাদের মুক্ত মানচিত্র অভারন্য।

সারাদেশের ন্যায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে ৬টায় ৫০ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

পরে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতিস্তম্ভ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ করা হয়।শুক্রবার(২৬ মার্চ) এই বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে।র‌্যালিটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু করে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।র‍্যালির পর একটি সমাবেশেরও আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আফজাল হোসেন,থানা অফিসার ইনচার্জ(ওসি)আঃরহিম মোল্লা,এমপি প্রতিনিধি রঔশন আলী,নব নির্বাচিত পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,মুক্তিযোদ্ধাগণ,ভূমি কমিশনার রাজিয়া সুলতানা চৌধুরী,প্রকল্প কর্মকর্তা জামাল হোসেন,সমাজ সেবা কর্মকর্তা শিউলী রাণী,মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা,আনসার ভিডিপি কর্মকর্তা রিনা খাতুন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জামান তাজু এবং সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান,যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রীবৃন্দ‚ তথ্যপ্রযুক্তিলীগ, বঙ্গবন্ধু  সৈনিকলীগ,  জাতীয় পার্র্টি, বিএনপি,বিভিন্ন স্কুল কলেজ,মাদ্‌রসার শিক্ষক শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের নেতা কর্মী সহ সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ প্রমূখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ