হরিণাকুন্ডুতে লাউ গাছ খাওয়া নিয়ে লাঠির আঘাতে মারাত্মক আহত ৪

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮, ৬:৪৮ অপরাহ্ন
গাছ খাওয়া নিয়ে লাঠির আঘাতে আহত হয়ে আক্তারুল ইসলাম, ছবেদা খাতুন, কহিনুর বেগম ও বকুল হোসেন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন...

রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গুপিনাথপুর গ্রামে গত শনিবার দুপুরে লাউ গাছ গরু দিয়ে খাওয়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের গোলযোগে ২ নারীসহ ৪ জন মারাত্মক আহত হয়েছে। আহতরা যথাক্রমে (লাউ গাছ মালিক) মোঃ বকুল হোসেন (৬০), পিং মৃত গোলাপ মন্ডল, কহিনুর বেগম (৫৫) স্বামী বকুল হোসেন, মোঃ আক্তারুল ইসলাম (৩০) পিং বকুল হোসেন (গরু মালিক) ছবেদা খাতুন (৩৬) স্বামী আতিয়ার রহমান।

স্থানীয় এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ দুপুরে আতিয়ার রহমানের গরু বকুল হোসেনের লাউ গাছ খেয়ে নষ্ট করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে ঝগড়া-ঝাটি হয়।

পরে এক পর্যায়ে আতিয়ার রহমানের পুত্র রুহুল, রুবেল ও রাসেল বাঁশের লাঠি দিয়ে বকুল হোসেন কোহিনুর বেগম ও আক্তারুলকে মারধর করে। ফলে তাদের মাথায় মারাত্মক জখম হয়। অপরদিকে ছবেদা খাতুন জানায় বকুল হোসেন ও তার পুত্র আক্তারুল তাকে মারধর করেছে। আহতরা বর্তমানে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ