ওরে শুনা আমার ধানের ভাত খালো নারে এমনই আহাজারীতে ভারি হলো পল্লীর আঁকাবাঁকা জনপদ। ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনয়নের আহাদনগর গ্রামে (২৭ এপ্রিল)বিদ্যুৎ স্পর্শে মিলন(৩৫)নামে একজনের মৃত্যু হয়েছে।আনুমানিক দুপুর দুইটার দিকে ধান মাড়াই করার পর উড়ানোর জন্য ঘর থেকে বিদ্যুৎ এর তার টেনে খোলাই ফ্যান জোড়ার সময় অসাবধানতা বশত তারের স্পর্শে আসলে এ মৃত্যু ঘটে।
এলাকাবাসী জানান, দুপুরের দিকে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিলন আহাদ নগর গ্রামের মোঃ ফজলুর রহমানের বড় ছেলে।
এদিকে হাসপাতালটির পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ বলেন, মিলন নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমাদের হাসপাতালে আসে পরে কর্তব্যরত চিকিৎসক ডা. স্মৃতি ওই যুবকের মৃত্যু ঘোষণা করেন।
হরিণাকুন্ডু থানা পুলিশ জানান, প্রাথমিকভাবে জানা গেছে ঐ যুবক তার নিজ বাড়িতে ফ্যানের তার লিক করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
You must be logged in to post a comment.