হরিণাকুন্ডুতে আলোচিত বাদশা হত্যা মামলার প্রধান আসামী তানজির হোসেন গ্রেফতার....
রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি।।
ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা পুলিশ বহুল আলোচিত বাদশা হত্যা মামলার প্রধান আসামী তানজির হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তানজির পায়রাডাঙ্গা গ্রামের তমসের আলীর পুত্র।
থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জামান জানিয়েছেন, গত শনিবার ২২ ডিসেম্বর’১৮ বিকেলে মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই জগদীষ চন্দ্র বসু গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার ভায়না এলাকা হতে তাকে গ্রেফতার করে।
পুলিশের কাছে ১৬৪ ধারায় জবানবন্দীতে প্রধান আসামী তানজির হত্যার দায় স্বীকার করেছে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে শিংগা গ্রামের চায়ের দোকানদার বাদশা আলীকে কুপিয়ে জবাই করে হত্যাকারীরা চারাতলা ধানের মাঠে ফেলে রেখে চলে যায়।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.