হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের ইউনিয়ন কমিটি গঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯, ১:৩৪ পূর্বাহ্ন
হরিণাকুন্ডুতে বঙ্গবন্ধু সৈনিকলীগের ইউনিয়ন কমিটি গঠনের প্রাক্কালে উপস্থিত নেতৃবৃন্দ...

মোঃ রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু প্রতিনিধি ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৫ নং কাপাশহাটিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি গঠিত হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে এ কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রশিদুল ইসলামকে আহ্বায়ক, ইনজাম আলী, এসএম আমিনুল হক উজ্জল ও সোহেল রানাকে যুগ্মআহ্বায়ক করে উপজেলার কাপাশহাটিয়া ইউনিয়নে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

৭ই ফেব্রুয়ারী’১৯ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুল্যাগাছা শহীদ সদর উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভায় এ কমিটি গঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহ্বায়ক সৈয়দ আল ইমরান, যুগ্মআহ্বায়ক ফিরোজ আলী, জেলা সৈনিকলীগ নেতা আব্দুল মান্নান, আতিয়ার রহমান, আওয়ামীলীগ নেতা শরাফত আলী ঝন্টু, পৌর সৈনিকলীগ আহ্বায়ক ডাঃ শাহজাহান ও যুগ্মআহ্বায়ক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

সম্মেলনে সঞ্চালনা করেন সৈনিকলীগের জেলা কমিটির অন্যতম নেতা সাংবাদিক জাফিরুল ইসলাম।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ