নাজমুল হুদা, হরিনাকুন্ডু, ঝিনাইদহ।।
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রেজাউল ইসলামের ঘুষ লেনদেনের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে উপজেলা জুড়ে। এ নিয়ে গত কয়েকদিন ধরে শিক্ষকদের মাঝে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, সদ্য জাতীয় করণ শিক্ষকদের কাছ থেকে তিনি ঘুষ গ্রহণ করেছেন। ১ম, ২য় ও ৩য় ধাপের শিক্ষকদের কাছ থেকে তিনি বকেয়া বিল করে দিয়ে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। রেজাউলের ঘুষের ভিডিও করেন একজন শিক্ষিকার স্বামী। এরপর বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী শিক্ষকরা অভিযোগ করেন, ৩য় ধাপে জাতীয়করণ করা হয় উপজেলার চাঁদপুর জোয়ার্দ্দার পাড়া রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়কে। বকেয়া বিল করার জন্য শিক্ষকদের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। প্রথম দফায় রেজাউল প্রায় লাখ টাকা নেয় ওই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে। এরপর আরো দাবি করা হয়। এরপর ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লতিফার স্বামী মিজানুর রহমান আরো কয়েক হাজার টাকা দেন রেজাউলকে। মিজানুর টাকা দেয়ার বিষয়টি কৌশলে ভিডিও করেন। ভিডিও টি মুছে ফেলার জন্য তার পছন্দের শিক্ষক দিয়ে মিজানুর কে হুমকি দেন রেজাউল। রেজাউলের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে। হরিণাকুন্ডুর শিক্ষক সমাজ এই কর্মচারীর হাতে জিম্মি হয়ে পড়লেও হয় রানির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। প্রতিবাদ করলেই চাকরি খেয়ে ফেলার হুমকি দেন তিনি।
জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে ৫ বছর আগে যোগদান করেন রেজাউল। যোগদানের পর থেকেই তিনি নানা বিতর্কের জন্ম দিয়ে একাধিক বার আলোচনায় উঠে আসেন। শিক্ষকদের বকেয়া বিল, টাইম স্কেল, বদলী বাণিজ্য, শ্রান্তি বিনোদন, শিক্ষক প্রশিক্ষণসহ শিক্ষা দপ্তরের সাথে সংশ্লিষ্ট সকল বিষয়ে ঘুষ ছাড়া কোন কাজ সম্পাদন করার সুযোগ নেই রেজাউলের দাপটে।
You must be logged in to post a comment.