হরিণাকুন্ডুতে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১০ জানুয়ারী, ২০১৯, ৯:৩১ অপরাহ্ন

রাব্বুল ইসলাম, হরিণাকুন্ডু, ঝিনাইদহ।।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা আ”লীগের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ পত্যাবর্তন দিবস পালনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলা আ”লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আ”লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জাতির পিতার প্রতিকৃতীতে পূস্পমাল্য অর্পন শেষে উপজেলা কার্যালয়ে উপজেলা সভাপতি আলহাজ্জ মোঃ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ”লীগের সিনিয়র নেতা মোঃ আজগর আলী মাষ্টার, পৌরমেয়র ও আ”লীগ নেতা শাহীনুর রহমান রিন্টু, অধ্যক্ষ ও উপজেলা আ”লীগ নেতা মোঃ শরিফুল ইসলাম, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান ও আ”লীগ নেতা আলহাজ্জ মোঃ মঞ্জুরুল আলম, চাঁদপুর আ”লীগ নেতা মোঃ ফজলুর রহমান মালিতা, উপজেলা আ”লীগ নেতা মোঃ রবিউল ইসলাম পিলু মল্লিক,সাবেক ছাত্র নেতা ও উপজেলা আ”লীগের অন্যতম নেতা মোঃ আমিরুজ্জামান চৌধুরী পলাশ, প্যানেল মেয়র ও আ”লীগ পৌর নেতা মোঃ খাইরুল ইসলাম, যুবলীগ উপজেলা যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ মারুফ, শ্রমিকলীগ উপজেলা আহবায়ক আব্দুল হান্নান, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের উপজেলা আহবায়ক মোঃ কামাল হোসেন চৌধুরী, প্রচারলীগের উপজেলা সভাপতি মোঃ সবুজ মল্লিক, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী, যুগ্ম আহবায়ক মোঃ রুবেল রানা প্রমুখ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ