মহামারী কোভিড-১৯ এর ভয়াবহ সময়ে, করোনা রোগীদের পাশে দাড়াতে প্রতিরক্ষা সামগ্রী নিয়ে এবার এগিয়ে এলো ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী।মাননীয় এমপি তাহজীব আলম সিদ্দিকী সমী’র পক্ষ থেকে, হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ টি অক্সিজেন সিলিন্ডার, ২০ টি সিলিন্ডার স্ট্যান্ড, ২০টি হাই ফ্লো মিটার ৫ টি অক্সিজেন কনসেনট্রটর মেশিন ও ভাইরাস প্রতিরক্ষা সামগ্রী প্রদান করেন জাতীয় সংসদ সদসের প্রতিনিধি মোঃ রঔশন আলী । বুধবার (১৪জুলাই) সকাল ১১টায় হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে এসব সিলিণ্ডার ও প্রতিরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ্য ব্যবসায়ী মাননীয় জাতীয় সংসদ সদসের প্রতিনিধি রঔশন আলী, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, পৌর মেয়র মোঃ ফারুক হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রহিম মোল্লা, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জান তাজু সহ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকেই।
You must be logged in to post a comment.