হরিণাকুণ্ডু উপজেলাতে মাঠ দিবস পালিত

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ৫:৫৩ অপরাহ্ন

রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীতে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ৪ নং দৌলতপুর ইউনিয়নের দখলপুর স্কুল মাঠ প্রাঙ্গনে বেলা ৪ঘটিকায় বুধবার(৩১মার্চ) সূর্যমুখী ফুল চাষের উপর আলোচনা ও মাঠ দিবস পালিত হয়েছে।

মানবজাতির জীবনে যে জিনিসগুলো সবচেয়ে দরকারি,তা কিন্তু কৃষকদের (কৃষক বলতে ফসল উৎপাদন, সূর্যমুখী ফুল ও ফলের চাষ, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, দুগ্ধ খামার, মৎস্য চাষসহ বিভিন্ন কাজে নিয়োজিত ব্যক্তিদের বোঝানো হয়েছে)মানবজাতির জীবনে যে জিনিসগুলো সবচয়ে বেশি দরকারি, তা কিন্তু কৃষকদের এই সব কৃষি নির্ভর অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্যই আজকের এই মাঠ দিবস।

সূর্যমুখী ফুল চাষের এই মাঠ দিবসে আব্দুল্লহ আল মামুন এর সঞ্চালনায় এম.শহিদুল ইসলাম এর সভাপতিত্বে, সূর্যমুখী ফুল চাষের উপর আলোচনান্তে কিভাবে এই ভোজ্য তেল সূর্যমুখী ফসল বৃদ্ধি করা যায় এর সম্বন্ধে বিস্তারিত তুলে ধরতেই এই সচেতনতামূলক কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলাম।সূর্যমুখী ফুল একটি লাভজনক চাষ এতে আমরা নির্ভভ্যাজাল তেল পাই যা আধুনিক সয়াবিনের চেয়েও পুষ্টিগুন সম্পন্ন দৈনিক ডেল্টা টাইমস্‌-কে বললেন আধুনিক কৃষক সূর্যমুখী ফুল চাষী শিক্ষানুরাগী আমিরুল ইসলাম।

এছাড়াও হরিণাকুণ্ডু কৃষি কর্মকর্তা উপ-সহকারী মোঃদিরাজুল ইসলাম,এসও হাবিবুর রহমান এবং ৪নং দৌলতপুর ইউনিয়নের সূর্যমুখী ফুল চাষি,স্থানীয় সাংবাদিক,শিক্ষানুরাগী আমিরুল ইসলাম,আধুনিক কৃষক ও সমাজসেবক কামাল হোসেন প্রমূখ।  

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ