হরিণাকুণ্ডু উপজেলাতে নক্সীকাথার প্রশিক্ষণার্থী বাছাই

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
শুক্রবার, ২৮ মে, ২০২১, ৭:১২ পূর্বাহ্ন

বিভিন্ন ডিজাইন ও সাইজের নকশী কাঁথা, হোম ডেলিভারী ও সুনিপুণ হাতে সুচ আর সুতোয় বোনা গ্রাম বাংলার বধূ কন্যাদের মনের মাধুরী মেশানো রং দিয়ে তৈরী করা তাঁর রামায়ণ কাব্যে।তেমনি সীতার অন্যান্য গুণের সাথে কাঁথা সেলাইয়ের কথা ভুলবার নয়।

এদিকে নিজের ঘরে শৈল্পিক নিদর্শন আনতে হরিণাকুণ্ডু উপজেলার নকশী কন্যাদের রয়েছে জুড়ি মেলা ভার। জাইকা প্রকল্পের আওতায় করোনা মহামারীর সংকট মোকাবিলায় কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিমূলক নক্সীকাথা সেলাই প্রশিক্ষণের লক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে বৃহস্পতিবার(২৭মে) উপজেলা সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন,হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি এম.সাইফুজ্জান তাজু সহ আরও অনেকেই।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ