নাজমুল হুদা রিপন, হরিণাকুণ্ডু, ঝিনাইদহ।
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ ফিতা কেটে উদ্বোধন সূচনা কালে সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সংসদ সদস্য এর পি এস রওশন আলী। অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব হরিণাকু-ু) শাম্মী ইসলাম এর সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার আরশেদ আলী চৌধুরীর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড, এম এ মজিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জাতীয় সংসদ সদস্য এর পি এস রওশন আলী, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, নাজমুল হুদা পলাশ, রাকিবুল হাসান রাসেল, গোলাম মোস্তফা, মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা বিল্লাল হোসেন, এছাড়াও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, বি আর ডি বি কর্মকর্তা জবা খাতুন, বাংলাদেশ পোষ্ট এর জেলা প্রতিনিধি দেলোয়ার কবীর প্রমুখ। আলোচনায় কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছাত্র ছাত্রী সহ সকলকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষাসহ অর্থায়নে বেশী বেশী করে বৃক্ষ রোপনে উৎসাহিত করেন।মেলায় ঝিনাইদহ কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ১২টি সরকারি বেসরকারি নার্সারী বিভিন্ন প্রজাতির চারা নিয়ে অংশ গ্রহণ করছেন।
You must be logged in to post a comment.