হরিণাকুণ্ডুতে স্বাস্থ্যবিধি মানতে রাস্তায় ও হাটে বাজারে ইএনও

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১, ৬:৪২ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনা ভাইরাস সংক্রমণের তীব্র ঝাপটা ঠেকাতে সরকার ঘোষিত লকডাউন কার্যকর এবং স্বাস্থ্যবিধি মানতে দিনের বেশিরভাগ সময় রাস্তায় ও হাট বাজারে কাটছে হরিণাকুণ্ডু নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা ও পুলিশ প্রশাসনের সময়।এ কারণে হরিণাকুণ্ডুতে শতভাগ লকডাউন বাস্তবায়ন হচ্ছে,এছাড়াও বিভিন্ন হাটবাজারে তার নির্দেশে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন সহ কল রাখার হয়েছে সেখানে হাতধোয়ার সাবান।লকডাউনে থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লাসহ পুলিশ সদস্যদের ব্যপক আবদান রয়েছে।

তারই অংশ হিসাবে ২৫ এপ্রিল চলছে উপজেলা প্রশাসনের এই অভিযান।রবিবার উপজেলা  গুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে জনগনকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যাবহারে সচেতন করেছেন ইউএনও সৈয়দা নাফিস সুলতানা এবং উপজেলা ভূমি সহকারী রাজিয়া আক্তার চৌধুরী।

এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় দায়ে মটরছাইকেল আরোহী,ট্রাক্টার,ইজিবাইক,চালকদের জরিমানা অদায় সহ উপজেলা,হলবাজার বটতলা বাজারসহ গার্মেন্টস, মুদি দোকানিকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এবং ভূমি সহকারী রাজিয়া আক্তার চৌধুরী।

এছাড়াও মহামারীর এ সময়ে স্বাস্থ্য বিধি অমান্য করা ইত্যাদি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনায় থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ