হরিণাকুণ্ডুতে স্বামী পরিত্যক্ত নারীর রহস্যজনক মৃত্যু

ভ্রাম্যমান প্রতিনিধি
রবিবার, ২২ আগস্ট, ২০২১, ৯:০৭ অপরাহ্ন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধুলিয়া গাংপাড়া গ্রামের নিজ বাড়িত থেকে এক নারীর মৃত্যু দেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২২ আগষ্ট) দুপুরে ফরিদা খাতুন(৫৪) পিতা মৃত্যু মুরাদ আলী,স্বামী আব্দুল কুদ্দুস,গৃহবধুর লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন।

এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।জানা গেছে ফরিদা খাতুন স্বামী পরিতাক্তা নারী। কোনও মতে একমাত্র বুকের মানিক-কে নিয়ে চরম কষ্টে দিনাতিপাত করতেন।

এদিকে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের চেয়ারম্যান মনজের জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, কেউ কিছু বলতে পারছে না,আমরা এর সঠিক বিচার চাই।

হরিণাকুণ্ডু উপজেলার ভবানীপুর ক্যাম্পাস ইঞ্চার্জ এস.আই বাবলু জানান, এই মুহূর্তে কোন কিছু বলা যাচ্ছে না তদন্ত সাপেক্ষে বলতে পারবো।লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে ময়না তদন্ত হাতে পেলে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ