হরিণাকুণ্ডুতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের উদ্বোধন  

শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধিঃ
শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৪:৪৮ অপরাহ্ন

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী,স্বল্পোউন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশে রুপান্তরিত হওয়ায় কোভিড-১৯ অনুসরণ করেই স্বাস্থ্যবিধি মেনে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে(২৭মার্চ)উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২দিনব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে হরিণাকুণ্ডু উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার নির্বাহী অফিসারের শুভ উদ্বোধনের মাধ্যমে পরিষদ মাঠ থেকে আনন্দ র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন,কৃষি কর্মকর্তা হাফিজ হাসান,সহকারী কমিশনার(ভুমি)রাজিয়া আক্তার,থানা অফিসার ইনচার্জ ওসি আঃরহিম মোল্লা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসাইন,সমাজ সেবা কর্মকর্তা শিউলী রাণী,পৌর মেয়র মোঃ ফারুক হোসেন,উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম- আহবায়ক রাফেদুল হক সুমন,হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম.সাইফুজ্জামান তাজুপ্রমূখ।

সকল অতিথি বৃন্দ বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর বক্তব্য রাখেন। পরবর্তীতে প্রজেক্টরের মাধ্যমে উন্নয়নের ভিডিও স্লাইড দেখে স্টল পরিদর্শন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ