রাব্বুল হোসেন, হরিণাকুন্ডু, ঝিনাইদহ ।।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ শনিবার বিকালে থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার হাসানুজ্জামান। এ সময় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন হরিণাকু-ু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মহিউদ্দীন মাস্টার, সমাবেশে উপস্থিত ছিলেন এ এস পি সার্কেল তারেক আল মেহেদী,উপজেলা আ”লীগের সাধারন সম্পাদক রবিউল ইসলাম,অধ্যক্ষ শরিফুল ইসলাম,সংসদ সদস্যের পি এস কামাল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সম্পাদক সাজেদুল ইসলাম টানু মল্লিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, মিডিয়াকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার হাসানুজ্জামান মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির উল্লেখ করে বলেন এই ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবেনা। যেকোন মূল্যে হরিণাকুন্ডু থেকে মাদক ও জঙ্গীবাদ চিরতরে নির্মুল করা হবে। এ বিষয়ে তিনি জনপ্রতিনিধি, রাজনৈতীক নেতৃবৃন্দ,মিডিয়াকর্মী সহ সকলের সহযোগিতা কামনা করেন।সভাটি পরিচালনা করেন হরিনাকু-ু থানার সেকেন্ড অফিসার এস আই আওয়াল হোসেন ।
।
You must be logged in to post a comment.